“ইহুদীদের দালাল” বলে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ
মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, মাওলানা সাদ সাহেব নাকি বিশ্বের মধ্যে এক নম্বর ইহুদীদের দালাল। তিনি নাকি ইহুদীদের কাছ থেকে কোটি কোটি ডলার পাচ্ছেন ইসলামকে…
“ইহুদীদের দালাল” বলে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ
মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, মাওলানা সাদ সাহেব নাকি বিশ্বের মধ্যে এক নম্বর ইহুদীদের দালাল। তিনি নাকি ইহুদীদের কাছ থেকে কোটি কোটি ডলার পাচ্ছেন ইসলামকে…
৩ টি উৎস

সূচিপত্র
প্রকাশ ও যাচাই
মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, মাওলানা সাদ সাহেব নাকি বিশ্বের মধ্যে এক নম্বর ইহুদীদের দালাল। তিনি নাকি ইহুদীদের কাছ থেকে কোটি কোটি ডলার পাচ্ছেন ইসলামকে ধ্বংস করার জন্য। মাওলানা সাদ সাহেবের বাড়ি নাকি ৫ একর জমি নিয়ে। ওই বাড়িতে নাকি ৫০ জন গার্ড আছে। আর এই গার্ডের মধ্যে নাকি ৩০ জন ভারতের, আর ২০ জন নাকি ইজরাইলের। প্রচারের মধ্যে আল্লাহর নামে কসম খেয়ে দাবি করা হয়েছে যে, তারা অর্থাৎ মাওলানা সাদ ও তার পক্ষে যারা আছেন তারা হচ্ছেন ইহুদীদের দালাল।
প্রথমে আমরা প্রচারটি শুনিঃ
“সাদের বাড়ি ৫ একর জমি নিয়ে ইন্ডিয়ায়। ৫ একর জমি নিয়ে সাদের বাড়ি। ঐ বাড়িতে ৫০ জন গার্ড আছে। ৫০ জনের ভিতরে ৩০ জন ভারতের আর ২০ জন ইসরাইলের। কোটি কোটি ডলার পাইতাছে ইহুদীদের কাছ থেকে কোটি কোটি ডলার।
ইসলামকে ধ্বংস করার জন্যে সাদ উঠে পড়ে লেগেছে বর্তমানে। আর ঐ সাদ ইহুদীদের কাছ থেকে টাকা-পয়সা যা পাচ্ছে, ওর কিছু ছিটেফোঁটা কিছু মাথা-মুথারে দিচ্ছে। ওই মাথা-মুথারা সাদের পক্ষে নাচতেছে। ঐ গ্রুপ আছে নাকি আপনাদের পাশে? ঐ গ্রুপ আছে?
এই সাদ হল বিশ্বের ভিতরে সবচাইতে বড় দালাল ইহুদীদের বর্তমানে। এই তবলীগের দ্বারা সারা বিশ্বে ইসলামের যে কাজ চলতেছিল, লক্ষ লক্ষ মুসলমান ইসলাম কবুল করতেছিল তাবলীগের মেহনতের দ্বারা, ঠিক না? এইটা ইহুদীদের চোখে কাটার মত বিঁধেছে। যে এরকম যদি চলতে থাকে, অচিরেই বিশ্ব মুসলিম বিশ্বে পরিণত হয়ে যাবে। ইহুদীদের চোখে কাঁটা ফুটেছে, তখন তারা টার্গেট নিয়ে দীর্ঘ সময় দিয়ে সাদের পিছনে লেগে থেকে সাদকে দালাল বানিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে এই তবলীগ জামাতকে ধ্বংস করার পাঁয়তারা করতেছে। ইহুদীদের চক্রান্ত এগুলি ইহুদীদের চক্রান্ত। আর সাদ ইহুদীদের দালালি করতেছে। এক নাম্বার দালাল ইহুদীদের সাদ, এক নাম্বার দালাল।
আর ঐ সাদ ইহুদীদের কাছ থেকে টাকা পয়সা যা পাচ্ছে ওর কিছু ছিটেফোঁটা কিছু মাথা-মুথারে দিচ্ছে । ওই মাথা-মুথা সাদের পক্ষে নাচতেছে। আল্লাহপাক ওদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আর যদি তকদিরে হেদায়েত না থাকে, আল্লাহ পাক ধ্বংস করে দিক। জোরে বলেন আমিন।
দাওয়াত ও তাবলীগের কাজ হক সন্দেহ নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা। যেই তবলীগ চলতেছিল দীর্ঘদিন সারা বিশ্বব্যাপী ঐ তবলীগ হক। সাদ মার্কা দালাল, ইহুদীদের দালালের তবলীগ বাতিল।
ওরা যদি তওবা করে ফিরে আসে, আলহামদুলিল্লাহ ওদের দরজা খোলা আমাদের জন্যে, কথা ঠিক কিনা? ওদের জন্য আমাদের দরজা খোলা তওবা করে ফিরে আসলে।
আর না হলে, ঐ সাদের গ্রুপের সঙ্গে যদি থাকে, ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। কোন মসজিদে যদি সাদ গ্রুপের কোন জামাত আসে, ওদেরকে মসজিদে ঢুকতে দিলে মসজিদের হক নষ্ট করা হবে। ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না।
আমি আমার এলাকায় পুরো ঘোষণা দিয়ে দিয়েছি একেবারে, ওদের কোন জামাত কোন মসজিদে ঢুকবে না। যদি কোন মসজিদে ঢোকে, পিটিয়ে বের করে দিবে মসজিদ থেকে, পিটিয়ে বের করে দিবে। ওরা ইসলামের দুশমন, ইহুদীদের দালাল ওরা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। ইহুদীদের দালাল এতে কোন সন্দেহ নাই। কসম খোদার ইহুদীদের দালাল।”
এখন আমরা উক্ত বক্তার কাছ থেকে শুনে নেই যে, তিনি যে উক্ত প্রচার কোন তাহাকিক বা যাচাই-বাছাই ছাড়াই করেছেনঃ
মাওলানা শামসুল হক যশোরীঃ আমি মাওলানা শামসুল হক যশোরী। নও মুসলিম। আমার বাড়ি বর্তমান জেলা নড়াইল লোহাগাড়া থানা, লক্ষ্মীপাশা বাড়ি আর কি, থানা প্রোপরের উপরে উপজেলার পাশেই বাসা। আমি সম্ভবত নরসিংদীর এক মাহফিলে মাওলানা সাদ সাহেব সম্পর্কে বলেছিলাম, এটা আমাকে একজন ফেসবুকে দেখিয়েছিল আমি তাই বলেছিলাম। আমি সত্যি মিথ্যা জানি না। যাচাই না করে বলা আমার জন্য ভুল হয়েছে। আসলে কোন কিছু জানার পরে যাচাই–বাছাই করে তারপরে বলা উচিত। এটা আমি ভুল করেছি। আল্লাহর কাছেও ক্ষমা চাই উম্মতের কাছেও ক্ষমা চাই। ভবিষ্যতে এ ধরনের কথাবার্তা আমি আর বলবো না কোনদিন।
প্রশ্নকর্তাঃ মাওলানা সাদ সাহেব যে ইহুদীর দালাল, তারপরে এরকম- সে যে এত টাকা মেরে খেয়েছে- এটা কি আপনি জানেন?
শামসুল হক যশোরীঃ না। এ সম্পর্কে আমাকে ফেসবুকে দেখিয়েছে, আমি তাই বলেছি আর কি।
প্রশ্নকর্তাঃ আপনি এমনিতে পান নাই ?
শামসুল হক যশোরীঃ না। আমি নিজে জানি না এ ব্যাপারে।
প্রশ্নকর্তাঃ আপনি নিজামুদ্দিনে গেছেন?
শামসুল হক যশোরীঃ আমি নিজামুদ্দিন যাই নাই।
প্রশ্নকর্তাঃ নিজামুদ্দিন মারকাজেও যান নাই?
শামসুল হক যশোরীঃ না, আমি এমনি ভারতে সফর করি নাই। আমি বাংলাদেশেই তাবলীগের সফর করেছি। ১৯৯০ সালে তিন চিল্লা দিয়েছি। পরের বছর ১৯৯১ সালে ৭ মাস পর্যন্ত লাগানোর পরে, তখন ছাত্র ছিলাম আর কি, লেখা-পড়া, ক্লাস শুরু হয়ে যায় ইউনিভার্সিটির। তখন কাকরাইল থেকে মুরব্বিরা বললেন যে, “বাবা, তুমি ছাত্র মানুষ। তোমার তো লেখাপড়া বাকি।” আর ওনারা সময় লাগাইতে দিলেন না ওই সময়।
প্রশ্নকর্তাঃ এখন যে আপনি শোনা কথার উপর একটা ধারনা করছেন, এখন আপনার মতামত কি? এখন আপনি ব্যক্তিগতভাবে কি যাচাই-বাছাই করলেন? সারা দুনিয়াতে মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যতগুলা অপবাদ মিথ্যা প্রোপাগান্ডা চলতেছে, তো কতদূর যাচাই-বাছাই করলেন এই পর্যন্ত?
শামসুল হক যশোরীঃ আমি যাচাই–বাছাই করিনি এ বিষয় নিয়ে। এমনি ওলামায়ে কেরাম বলেন, বিভিন্ন ধরনের কথা শুনি– এই আর কি।
এখন আমরা http://tablignewsbd.com পত্রিকায় ২০১৯ সালের ২০ জানুয়ারি তারিখে “ঘুরে এলাম সাদ কন্ধালভির সেই রাজমহল” শিরোনামে প্রকাশিত সংবাদটি থেকে মাওলানা সাদ সাহেবের বাড়ির প্রকৃত অবস্থা সম্বন্ধে জানবোঃ

মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ সশরীরে মাওলানা সাদ সাহেবের বাড়ি দেখতে যান। তার সাথে ছিলেন বাংলাদেশের মাওলানা মাহফুজ যিনি ভারতের কান্ধালায় থাকেন। সংবাদটিতে লেখা আছেঃ
“হযরত রাশেদ কান্ধালভি দামাত বারকাতুহুম এর খাস খাদেম বাংলাদেশের রংপুরের মাওলানা মাহফুজ ভাইকে রাহবার বা পথ প্রদর্শক বানিয়ে ছুটলাম সাদ সাহেবের কথিত রাজমহল দেখতে। মাহফুজ ভাই দীর্ঘদিন ধরে কান্ধালায় আছেন। সবাই তাকে চেনে। লাইব্রেরীতে পড়ে থাকেন বই পাগল এই মানুষটি। কান্ধালা পরিবারের নাড়ি-নক্ষত্র তার জানা।
একটি মাটির ধুলা উড়ো রাস্তায় আমরা ছুটলাম। মনে মনে ভাবলাম- রাজমহলের রাস্তাটির এত করুণ দশা কেন? ভাবতে ভাবতে অনেক আম বাগান পেরিয়ে মাহফুজ নিয়ে গেলেন সাধারন একটি লোহার গেটের সামনে। মাহফুজ ভাই বললেন, “এই আম বাগানের আম নিজামুদ্দিন মারকাজে খাইনি, এমন কোন দেশের মানুষ মিলবে না।”
মাহফুজ ভাই বললেন, “আনোয়ার ভাই, এটি হযরতজীর বাড়ি। গোটা ভারতে হযরতজীর বাড়ি এক নামে সমস্ত উলামায়ে কেরাম চিনেন। মাঝেমধ্যে এখানে দেশের বড় বড় উলামারাও আসেন। সৈয়দ আলী মিয়া নদভী রহমাতুল্লাহি আলাইহিও লেখালেখি করার জন্য মাঝেমধ্যে এই নিরিবিলি পরিবেশে এসে থাকতেন।”
আমি বললাম, “হযরতজির রাজমহল কোথায়?” মাহফুজ ভাই অবাক হলেন। বললাম, “আরো ভেতরে কি রাজমহল আছে? আর ৫০ জন গার্ডরা থাকে?”
মাহফুজ ভাই চোখ কপালে তুললেন। পরে সব শুনে মাথায় হাত দিলেন। ইস্তেগফার পড়তে পড়তে ওয়াজাহাতিদের জন্য হেদায়েতের দোয়া করলেন।
যা দেখলাম হযরতজীর কথিত রাজমহলে…
চারদিকে কেবল আম গাছ আর আম গাছ। আম বাগানের চারিদিকে লাল ইটের পুরনো দেয়াল। উপরে আস্তর নেই। অনেক জায়গা ভেঙে পড়ে আছে। দেখেই বুঝা যায়, বাড়ির মালিকের অবহেলা আর সীমাহীন দৈন্যতার শিকার এই বাড়িটি। একটু রং বা সিমেন্ট লাগানোর সময় নেই তাদের।
বাড়িতে ২জন খাদেম থাকেন। সারাদিন এরা কুরআন তেলাওয়াত করেন। দুজনেই স্থানীয় কান্ধালার বাসিন্দা। খুবই বুজুর্গ মানুষ উভয়ই। বাড়ির ভেতরে প্রবেশের পর জীর্ণশীর্ণ একটি ছোট বাংলা। আরেকটু ভিতরে একটি টিনশেড ঘর। একপাশে নামাজের মসজিদ। পেছনে একতলায় ৬-৭ টি রুম। উপরে ছাদ। ছাদের ওপর চারপাশে খোলা টিনশেড। এই হল হাকিকী বা বাস্তব মাওলানা সাদ সাহেবের রাজমহলের গল্প।
মাহফুজ ভাই বললেন, “হযরতজীর তো দুনিয়া নিয়ে চিন্তারই সময় নেই। আর বাড়ি ঘর বানানোর সময় কোথায় তার।”
এই সংবাদ থেকে আমরা জানলাম যে, ৫ একর জমি আর ৫০ জন গার্ড নিয়ে যে রাজমহলের কথা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার হয়েছে সেটা নিতান্তই মিথ্যা রটনা এবং যার সাথে বাস্তবের কোন মিল নেই।
এখন আমরা মাওলানা সাদ সাহেবের বিপক্ষে অবস্থান নেওয়া আরেকজন আলেমের এই ব্যাপারে বক্তব্য শুনিঃ
“সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর সেটি হচ্ছে এতায়াতি এবং ওয়াজাহাতি। আমরা ইদানীং অনেক লক্ষ্য করছি সারা মুসলিম উম্মাহ এখন দুই ভাগে বিভক্ত হয়েছে দাওয়াত ও তাবলীগকে নিয়ে। একে অপরকে ঘায়েল করার জন্য বিভিন্ন যুক্তি, কটাক্ষমূলক কথা দুইপক্ষ থেকে বলা হচ্ছে।
আমরা সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে, আমরা আমাদের সুন্নত তরিকায় হককে প্রকাশ করার জন্য আমরা সকলে চেষ্টা করবো। এতায়াতি গ্রুপ যারা আছে আমাদের সকলেরই জানা বিষয় যে, অনেকেই তাদের সামনে যখন সাদ সাহেবের ভুলগুলোকে- যা আসলেই ভুল, সেগুলোকে প্রকাশ করা হয়, বলা হয়, তখন তারা আমাদের সাধারন যারা কম এলেম রাখেন, জ্ঞান কম রাখেন তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ায়। কেউ বলে যে, সাদ সাহেব এগুলো বলে নাই, আবার কেউ বলে, রুযু করে ফেলেছেন, আবার কেউ বলে যে, না, সেগুলি ঠিকই আছে।
যারা আজকে এই কথা বলে যে, সাদ সাহেব আসলে বলে নাই- আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, আমরা যারা তাদের সাথে কথা বলতে যাব, যে সকল উলামায়ে কেরাম ওয়াজাহাতি জোড়ের মধ্যে আমরা বয়ান রাখি, বিভিন্ন থানা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ওয়াজাহাতি জোড়ের মধ্যে আমরা যারা কথা বলি, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করবো- সরাসরি সাদ সাহেবের বয়ান শুনে, ইনকিশাফে তাম হয়ে, পরিপূর্ণ নিশ্চিত হয়ে আমরা কথা বলবো। এমন কোন কথা বলবো না যেগুলো আসলেই অনুচিত। যেমনঃ আমরা অনেকেই বলি যে, সাদ সাহেব তো চিল্লা লাগায় নাই, সাদ সাহেব তো সময় লাগায় নাই, উনি তো ইহুদীদের থেকে টাকা নিয়ে বিশাল বড় বাড়ি করে ফেলেছেন- এ সকল কথাগুলো অনেক লজ্জাজনক এবং শুনতেও অনেক খারাপ লাগে।
এই হযরতের বক্তব্য থেকেও আমরা প্রমান পেলাম যে, মওলানা সাদ সাহেব ইহুদীদের টাকা নিয়ে বিশাল বড় বাড়ি করে ফেলেছেন- এই কথা বলা অনুচিত। এই সকল কথাগুলো অনেক লজ্জাজনক এবং শুনতেও অনেক খারাপ লাগে। উপরোক্ত আলোচনা থেকে এটা প্রমাণিত যে, মওলানা সাদ সাহেবের বিরুদ্ধে উক্ত প্রচারটি হল স্পষ্ট মিথ্যা অপবাদ এবং অনেক বড় খেয়ানত।
যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন
নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ


প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।





