তাহকিক ওজাহাতি জোর ফ্যাক্টচেক মিথ্যা

“ওহুদের যুদ্ধ” নিয়ে মিথ্যা অপবাদ

বিসমিল্লাহির রাহমানির রহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তিনি বলেছেন, ওহুদের যুদ্ধে ৪০ জন সাহাবী একটা হুকুমের নাফরমানি করেছিলেন। এটা বলার কারণে নাকি মাওলানা…

দাবি

“ওহুদের যুদ্ধ” নিয়ে মিথ্যা অপবাদ

দলিল

বিসমিল্লাহির রাহমানির রহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তিনি বলেছেন, ওহুদের যুদ্ধে ৪০ জন সাহাবী একটা হুকুমের নাফরমানি করেছিলেন। এটা বলার কারণে নাকি মাওলানা…

উৎস ও দলিল

২ টি উৎস

সিদ্ধান্ত
মিথ্যা দাবিটি দলিল ও নির্ভরযোগ্য উৎসের বিপরীতে প্রমাণিত মিথ্যা।
দাবি → দলিল → উৎস → সিদ্ধান্ত আমাদের যাচাই পদ্ধতি
“ওহুদের যুদ্ধ” নিয়ে মিথ্যা অপবাদ
সূচিপত্র ৮ মিনিট পড়া

প্রকাশ ও যাচাই

বিসমিল্লাহির রাহমানির রহিম

মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তিনি বলেছেন, ওহুদের যুদ্ধে ৪০ জন সাহাবী একটা হুকুমের নাফরমানি করেছিলেন। এটা বলার কারণে নাকি মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করা যাবে না। প্রথমে আমরা এই প্রচারটি শুনিঃ

“ সাদ সাহেব ইজতেমার ভাষণের মধ্যে বলতেছেন, ৭০০ সাহাবীর মধ্যে ৪০ জন সাহাবা এক কদম উঠানোর কারণে হুজুরের নির্দেশ ব্যতীত অর্থাৎ পাহারার চৌকি থেকে নিচে নামার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে সাহাবায়ে কেরাম নাফরমানী করেছেন।

যেই লোকটা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে নাফরমানীর অভিযোগ তুলতে পারে, ঐ লোকটার অনুসরণ করা কি জায়েজ? আওয়াজ করে বলেন- জায়েজ কি?”

প্রসঙ্গত উল্লেখ করি “নাফরমানি” একটি উর্দু শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে “অমান্য করা” বা “অবাধ্য হওয়া” বা “কথা না মানা”। এখন আমরা মাওলানা সাদ সাহেবের বক্তব্য শুনিঃ

“উদাহরণস্বরূপ, ৫০ জনের মধ্যে ৪০ জন নিচে নেমে পড়লেন এবং ১০ জন আমিরের অনুসরণ করলেন, তারা সেখানেই থাকলেন। এই ৪০ জন নিচে নামলেন, তাদের নিচে নামতেই দুশমনরা হামলা করল এই রাস্তা দিয়ে।

১০ জন যারা উপরে রয়ে গিয়েছিলেন, তাদের সবাইকে শহীদ করলেন আর এখান থেকে এসে দুশমনরা পাল্টা হামলা করল সাহাবাদের ওপর।

আমি এটা আরজ করছিলাম যে, এই পুরো ময়দান মুসলমানদের হাত থেকে পুনরায় কাফেরদের হাতে শুধু এজন্য চলে গিয়েছিল যে, সমস্ত সাহাবাদের মধ্য থেকে শুধু ৫ ভাগ সাহাবা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত করা আমিরের কথা অমান্য করেছিলেন। নির্দেশ অমান্য করলেন ৫ ভাগ, লোকসান হয়েছিল শতভাগের।”

এখানে আমরা শুনলাম যে, মাওলানা সাদ সাহেব বলেছেন যে, ওহুদের যুদ্ধে ৪০ জন সাহাবা রাযিয়াল্লাহু তায়ালা আনহুমগণ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত করা আমিরের একটি কথার নাফরমানি করেছিলেন বা একটি কথা অমান্য করেছিলেন।

এখন আমরা তাহকিক করবো যে ওহুদের যুদ্ধে এই সাহাবা রাযিয়াল্লাহু তায়ালা আনহুমগণ একটি কথার নাফরমানি বা অমান্য করেছিলেন কিনা এবং “নাফরমানী” শব্দটি ওহুদের যুদ্ধে এই সাহাবা রাযিয়াল্লাহু তায়ালা আনহুমগণের জন্য ব্যবহার করা যাবে কিনা বা তারা একটি হুকুম অমান্য করেছিলেন- এই কথা বলা যাবে কিনা।

এখন আমরা শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এর “তাফসীরে উসমানী” হতে সূরা আলি-ইমরানের ১৫২ নম্বর আয়াতের উর্দু তরজমা দেখিঃ

মাওলানা সাদ সাহেব যে ঘটনাটি বর্ণনা করেছেন সেটা সূরা আলি-ইমরানের ১৫২ নম্বর আয়াতে আছে। আর শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহিও উক্ত আয়াতের তরজমায় “নাফরমানী” বলেছেন।

এখান থেকে বোঝা যায় যে, মাওলানা সাদ যে “নাফরমানী” শব্দটি বলেছেন, সেটা কোরআন থেকেই বলেছেন। আর তাফসীরে উসমানীর উর্দু তরজমায় এই শব্দই লেখা আছে।

এখন “তাফসীরে উসমানী” কিতাব যার বাংলা অনুবাদ করেছেন হাফেজ মুনির উদ্দিন আহমেদ, উক্ত কিতাবের প্রথম খন্ডের ৩৪১ নং পৃষ্ঠায় সূরা  আলি-ইমরানের ১৫২ নং আয়াতের ব্যাখ্যার ২০৮ নং টিকায় দেখতে পাইঃ

“তীরন্দাজ বাহিনীকে দেওয়া নির্দেশ তারা অমান্য করেছে। তারা নিজেরা বিবাদে লিপ্ত হয়। কেউ বলে, আমাদের এখানেই স্থির থাকতে হবে। অধিকাংশ বলে, এখন আর এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই, ছুটে গিয়ে গনিমতের মাল হাসিল করতে হবে। শেষ পর্যন্ত অধিকাংশ তীরন্দাজই স্থান ছেড়ে চলে যায়। মোশরেকরা সেই পথেই অতর্কিতে হামলা চালায়। অপরদিকে রসুলের নিহত হওয়ার অপর খবর ছড়িয়ে পড়ে। এইসব কিছু মনে দূর্বলতা সৃষ্টি করে। এর ফল দেখা দেয় ভীরুতা ও কাপুরুষতার আকারে। বলা যায়, ভীরুতার কারণ ছিল বিবাদ। আর বিবাদের কারণ ছিল নাফরমানি।”

“তাফসীর উসমানী” এর বাংলায় অনুবাদকৃত কিতাবেও আমরা দেখলাম যে, “নাফরমানি” শব্দই লেখা আছে।

এখন আমরা দেখবো আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি এর “তাফসীরে জালালাইন” কিতাব যার বাংলা অনুবাদ করেছেন মাওলানা আব্দুল গাফফার শাহপুরী, মাওলানা আমিরুল ইসলাম ফরদাবাদী ও মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জী। আর কিতাবটির প্রকাশনা করেছে ইসলামিয়া কুতুবখানা।

উক্ত কিতাবের প্রথম খন্ডের ৭৩০ নং পৃষ্ঠায় সূরা আলি-ইমরানের ১৫২ নং আয়াতের তরজমা দেখিঃ

“আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে তার সাহায্যের অঙ্গীকার পূর্ণ করেছেন, যখন তার হুকুমে তোমরা কাফেরদেরকে বিনাশ করছিলে, যে পর্যন্ত না তোমরা নিজেরাই যুদ্ধ করা থেকে সাহসহারা হয়ে পড়লে এবং নির্দেশ তথা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সম্পর্কে পরস্পর মতবিরোধ করলে, যখন আল্লাহ তাআলা তোমাদের প্রিয় বস্তু তথা সাহায্য দেখিয়েছিলেন। তখন তোমরা নাফরমানি করেছিলে রসূলের নির্দেশ এবং গনিমতের মাল অর্জনের জন্য নির্ধারিত স্থান ছেড়ে দিয়েছিলে।”

তাফসীরে জালালাইন কিতাবের বাংলা অনুবাদেও আমরা দেখলাম যে, “নাফরমানি” শব্দই লেখা আছে।

এখন আমরা দেখব আবুল ফিদা হাফিজ ইবনে কাসীর আদ-দামেশকী রহমতুল্লাহি আলাইহি এর “আল বিদায়া ওয়ান নিহায়া” কিতাব, যার প্রকাশনা করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

উক্ত কিতাবের চতুর্থ খন্ডের ৫৬ নং পৃষ্ঠায় দেখতে পাইঃ

“ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, উবায়দুল্লাহ ইবনে মুসা- বারা রাযিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে ওহুদ যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অতিরিক্ত বলেছেন, ওহুদের দিন সেনাপতি আব্দুল্লাহ তার তীরন্দাজদের ঘাটি ত্যাগ করতে দেখে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের অঙ্গীকার নিয়েছেন যে, আমরা যেন এই স্থান ত্যাগ না করি। কিন্তু তারা তার কথা মানেননি। ফলে যুদ্ধের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। ৭০ জন সাহাবী তাতে নিহত হন বা শহীদ হন।”

“আল বিদায়া ওয়ান নিহায়া” কিতাবেও আমরা দেখলাম যে, নাফরমানীর বাংলা অর্থ “কথা মানেননি” লেখা আছে।

এখন আমরা দেখবো আবু মুহাম্মাদ আব্দুল মালিক ইবনে হিশাম মুআফিরি রহমতুল্লাহি আলাইহি এর “সীরাতুন নবী (সা)” কিতাব, যার প্রকাশনা করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

উক্ত কিতাবের তৃতীয় খন্ডের ৯৭ নং পৃষ্ঠায় দেখতে পাইঃ

“তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছিল এবং যে দায়িত্ব তোমাদের উপর অর্পণ করেছিল, তা তোমরা পরিত্যাগ করেছিলে। এর দ্বারা তীরন্দাজদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর তোমরা যা ভালোবাসো তা তোমাদের দেখানোর পর তোমরা অবাধ্য হলে।”

“সীরাতুন নবী (সা)” কিতাবেও আমরা দেখলাম যে, নাফরমানীর বাংলা অর্থ “অবাধ্য হলে” লেখা আছে।

উপরের এই আলোচনায় আমরা বুঝলাম যে, মাওলানা সাদ যে নাফরমানি শব্দ বলেছিলেন সেটা কোরআনের উর্দু তরজমায় আছে, বাংলা তরজমা ও তাফসীরেও আছে, আর নাফরমানীর বাংলা অর্থ সিরাতের কিতাবেও আছে, ইসলামের ইতিহাস কিতাবেও আছে।

অথচ উক্ত কথাটি যখন মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হলো তখন কথাটি যে হুবহু কোরআনের উর্দু তরজমায় আছে আর বাংলা তরজমা ও তাফসীরেও আছে এবং কথাটির বাংলা অর্থ যে সিরাতের কিতাব, ইতিহাসের কিতাবেও আছে সেটা গোপন রাখা হলো। কারণ এই কথা বলে ফেললে সাধারণ মানুষ তখন আর মাওলানা সাদ সাহেবকে খারাপ ভাববে না। এখান থেকেই বোঝা যায় যে, উক্ত প্রচারটি হচ্ছে একটা খিয়ানত।

কোন কথা যদি আমানতদারীর সাথে প্রচার হয় তখন কথাটি খোলাসা করে প্রচার হয়। আর যদি আমানতদারী না থেকে কারো ইজ্জত নষ্ট করাই উদ্দেশ্য হয়, তখন প্রচারের সময় কথাটি কোন কোন কিতাবে আছে, কে কে কথাটিকে সেই কিতাবগুলিতে এনেছেন- সব লুকিয়ে শুধু একজনের নামে অপপ্রচার চালানো হয়। যেমনটা আমরা এই প্রচারের মধ্যে প্রমান পেয়েছি। এখান থেকেই বোঝা যায় যে, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই প্রচারটি আমানতদারীর সাথে হয়নি বরং এখানে খেয়ানত হয়েছে।

শুধু তাই নয়, এই অপপ্রচারের উপর ভিত্তি করে বলা হয়েছে যে, মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করা জায়েজ নয়।

মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে আরেকটি প্রচার করা হয়েছে যে, তিনি এই সাহাবাদেরকে “নাফরমান” বলেছেন। প্রথমে আমরা প্রচারটি শুনিঃ

“সাহাবায়ে কেরামদেরকে যদি নাফরমান বলা হয় তাহলে কি ঈমান থাকবে? এখন যদি সাহাবায়ে কেরামদেরকে নাফরমান বানানো যায়, তাহলে ইসলাম ধর্মের গোড়া কাটা খুব সহজ হবে। এইজন্য ইহুদি-খ্রিস্টানরা আমাদের মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহকে দিয়ে এমন কিছু আজগুবী কথা বের করে দিয়েছে।”

এই প্রচার থেকে আমরা জানলাম যে, মাওলানা সাদ সাহেব ঐ সাহাবাদেরকে নাফরমান বলেছেন এবং ইহুদী-খ্রিস্টানরা তাকে দিয়ে এই কথা বের করেছে। এখন আমরা এই কথাটির তাহকিক জেনে নেইঃ

প্রথমে আমার খেয়াল করি যে, একজন ব্যক্তি কোন একটা হুকুমের নাফরমানি করেছিলেন- এটা বলা এক জিনিস, আর একজন ব্যক্তি নাফরমান- এটা বলা আরেক জিনিস। কোন ব্যক্তি যদি তার মালিকের সব রকম হুকুম মানে কিন্তু শুধু একটি হুকুম অমান্য করেছিল- তখন এই ব্যক্তিকে নাফরমান বা অবাধ্য বলা যায় না। বরং বলা হয়, সে ব্যক্তি শুধু একটি হুকুমের নাফরমানি করেছিল। আর যদি কোন ব্যক্তি তার মালিকের বেশিরভাগ হুকুম অমান্য করে তখন এই ব্যক্তিকে নাফরমান বা অবাধ্য বলা যায়।

আমরা মাওলানা সাদ সাহেবের যে বক্তব্য শুনলাম সেখানে কোথাও তিনি এই কথা বলেননি যে, এই ৪০ জন সাহাবারা “নাফরমান” বা অবাধ্য ছিলেন। বরং তিনি বলেছিলেন যে “ওহুদের যুদ্ধে তারা শুধু একটা হুকুমের নাফরমানি করেছিলেন।” আর এই কথাটিও কুরআনের বিভিন্ন তরজমা ও তাফসীরের কিতাবে আছে।

প্রসঙ্গত এখানে উল্লেখ করি, মাওলানা সাদ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানার গুরুত্ব বোঝাতে এই উদাহরণ এনেছেন। তার এই উদাহরণ আনার উদ্দেশ্য এটা ছিল না যে, এই ৪০ জন সাহাবা রাযিয়াল্লাহু তায়ালা আনহুমগণদের নাফরমান প্রমাণ করা। এইজন্যই তিনি তার বয়ানের কোথাও এটা বলেন নাই যে, এই ৪০ জন সাহাবা রাযিয়াল্লাহু তায়ালা আনহুমগণ নাফরমান ছিলেন। নাউযুবিল্লাহ। বরং উদ্দেশ্য এই ছিল যে, এই উদাহরণ দ্বারা যাতে আমরা শিক্ষা অর্জন করতে পারি। অথচ তার বিরুদ্ধে প্রচার করা হলো যে, তিনি সাহাবাদেরকে নাফরমান বলেছেন এবং ইহুদী-খ্রিস্টানরা তাকে দিয়ে এই কথা বের করেছে। এটা শুধু খিয়ানতই নয় বরং মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ। কারণ মাওলানা সাদ সাহেব তার বক্তব্যের কোথাও এই কথা বলেন নাই যে, এই সাহাবারা হলেন নাফরমান।

যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন

নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ

ট্যাগ ameeramirbanglabengalidawatgomrahgomrahigumrahgumrahikakrailmaolana saadmaulana saadnaformanojahatiozahatisahabasahabader naformansahabitableegtableeghtabligtablightahkikwajahatwajahatiwajahati jorwazahatwazahatiwazahati jorঅজাহাতিঅযাহাতীআমিরআমীরওজাহাতিওজাহাতীওযাহাতিওযাহাতীওয়াজাহাতওয়াজাহাতিওয়াজাহাতি জোরওয়াজাহাতি জোড়ওয়াজাহাতীওয়াজাহাতী জোরওয়াজাহাতী জোড়কাকরাইলগুমরাহগুমরাহিগোমরাহগোমরাহিগোমরাহীতাবলীগ তাবলিগতাহকিকদাওয়াতনাফরমানবলাবাংলামাউলানা সাদমাওলানা সাদসাহাবাসাহাবিসাহাবিদেরসাহাবীদের
সংশোধনী ইতিহাস

প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।

স্বচ্ছতা

খুঁজুন

↑↓ টাইপ করুন · ↑↓ দিয়ে চলুন · Enter দিয়ে খুলুন · Esc দিয়ে বন্ধ Pagefind · Tahqiq