“টঙ্গী ইজতেমার সংঘর্ষ” নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ
মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে, মূল ধারার তিন চিল্লার সাথীদের ৫ দিনের জোড়কে কেন্দ্র করে টঙ্গির ময়দানে যেদিন সংঘর্ষ হয় অর্থাৎ ২০১৮ সালের ১ ডিসেম্বর তারিখে টঙ্গীর…
“টঙ্গী ইজতেমার সংঘর্ষ” নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ
মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে, মূল ধারার তিন চিল্লার সাথীদের ৫ দিনের জোড়কে কেন্দ্র করে টঙ্গির ময়দানে যেদিন সংঘর্ষ হয় অর্থাৎ ২০১৮ সালের ১ ডিসেম্বর তারিখে টঙ্গীর…
৩ টি উৎস

সূচিপত্র
প্রকাশ ও যাচাই
মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে, মূল ধারার তিন চিল্লার সাথীদের ৫ দিনের জোড়কে কেন্দ্র করে টঙ্গির ময়দানে যেদিন সংঘর্ষ হয় অর্থাৎ ২০১৮ সালের ১ ডিসেম্বর তারিখে টঙ্গীর মাঠে যে সংঘর্ষ হয় সেদিন মাওলানা সাদ ইজরাইলে ছিলেন এবং ইজরাইলের দিক নির্দেশনায় এই অপারেশন তথা সংঘর্ষ সংঘটিত হয়েছে। এবং এর উপর ভিত্তি করে মাওলানা সাদ সাহেব ও কাকরাইলের আহলে শুরা ওয়াসিফ সাহেবকে “ইহুদী” বলা হয়েছে। প্রথমে আমরা প্রচারটি শুনে নেইঃ
“মাওলানা সাদ সাহেব সম্পর্কে আমাদের কাছে খবর এসেছে ভারত থেকে যে, তিনি যেদিন বাংলাদেশে ইজতেমার মাঠে টঙ্গীতে হামলা হয়েছে, ঐদিন তিনি ইজরাইল থেকে ফিরে এসেছেন।
ঐদিন তিনি ইজরাইলের মধ্যে ছিলেন। ভন্ড সাদ সাহেব ইজরাইলে ছিলেন। ইজরাইলের দিকনির্দেশনায় এই অপারেশন সংঘটিত হয়েছে এবং এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পর্কে সর্বস্তরের মুসলমানকে জানিয়ে দিতে হবে যে, এতায়াতী ওয়াসিফ এবং সাদ সাহেব ইহুদীদের ভাই এবং এই বাংলার জমিনে সাদ ও ওয়াসিফ ইহুদীদের ঠাঁই নাই।”
এখন আমরা আরেকটি প্রচার শুনিঃ
“আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এখানে একটা মেসেজ আসছে লেখা আছেঃ
শাহনেওয়াজ ভূপালী বললেন যে, কিছুক্ষণ পূর্বে তিনি স্বীকার করলেন মাওলানা সাদ সাহেব ইজরাইল থেকে ফিরেছেন এবং অডিওর মধ্যে তিনি এই কথা বলেছেন। এতে বুঝা যায় যে, গতকালকে যখন বাংলাদেশে উলামায় কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের উপরে জঘন্য ও ন্যাক্কারজনক হামলা চলে তখন তথাকথিত হযরতজী ইজরাইলে অবস্থান করছিলেন। ব্যাপারটা কি দাঁড়ালো? প্রশ্নবোধক।”
এই প্রচারগুলো থেকে আমরা জানলাম যে, শাহনেওয়াজ ভূপালী নামক একজন ব্যক্তির কাছ থেকে উপরোক্ত প্রচারকারীরা একটা মেসেজ পেয়েছেন। এ মেসেজ পাওয়ার পর তারা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে উপরোক্ত বিষয়গুলো প্রচার করলেন।
এখন আমরা এটার তাহাকিক জেনে নেই। আমরা উপরোক্ত অপপ্রচারকারীদের মধ্যে থেকে একজনের স্বীকারোক্তিমূলক ফোন আলাপ শুনিঃ
অপপ্রচারকারী: আসসালামু আলাইকুম।
ফোনকারী: আসসালামু আলাইকুম মুফতি সাহেব।
অপপ্রচারকারী: ভাই আমি রাস্তার উপরে তো।
ফোনকারী: জি জি বলেন।
অপপ্রচারকারী: খুব কঠিন অবস্থার মধ্যে আছি। তারপরও কথা হইলো যে, মানে আমার কাছে একটা মেসেজ এসেছিল ইন্ডিয়া থেকে ঐ সময়। আমার কাছে না মাওলানা আব্দুল ওয়াদুদ আমাদের এক পরিচিত মাওলানা তার কাছে এসেছিল।
ফোনকারী: উনি কোথাকার।
অপপ্রচারকারী: ইন্ডিয়া থেকে আসছে। কিন্তু পরবর্তীতে আমি আবার ঐ সময় আমি এটা বলেছি কিন্তু ঐ ভাবে বলেছি যে, আমার কাছে একটা মেসেজ এসেছে। সেই মেসেজের মধ্যে এই কথা বলা আছে। ঐ ভাবে আমি বলেছি।
ফোনকারী: আচ্ছা।
অপপ্রচারকারী: আর পরবর্তীতে এটা তাহকিক করার জন্য আবার বাহিরে ফোন করা হয়েছে। তখন আমরা জানতে পেরেছি যে, এই মেসেজটা আসলে ঐ সময়ের না। এটা হল যখন নাকি জর্ডান গিয়েছিলেন উনি তখন নাকি গিয়েছিলেন। তখনকার সংবাদ। তারমানে, যাওয়ার সংবাদটা মোটামুটি ঠিক। কিন্তু এখন নয়, সেটা হল আগে।
ফোনকারী: ওহ মানে, আপনার কাছে খবর এসেছিল আপনি যেটা তাহকিক করে পেয়েছেন, সেটা জর্ডান যখন গিয়েছিলেন হজরতজী সাদ সাহেব সেসময় উনি ইজরাইলে গিয়েছিলেন।
অপপ্রচারকারী: হ্যা, জর্ডান সফরের সময় উনি ঐখানে গিয়েছিলেন বলে এক সাথী, ইন্ডিয়ার সাথী, সে বলেছে।
ফোনকারী: কে?
অপপ্রচারকারী: গতরাত্রে ফিরেছে- এরকম একটা সংবাদ দিয়েছে যে, গতরাত্রে সে ফিরেছে।
ফোনকারী: গতরাত্রে মানে? তারিখটা?
অপপ্রচারকারী: না এটা তখন, ঐ, ঐটাই তো, ঐ মেসেজটা এসেছে। আমরা গতরাত্রে মনে করেছি যে, ঐ ১ তারিখে। ঐটা তাহকিক করলাম যে, মেসেজটা ১ তারিখে এসেছিল, হয়ত ফোরওয়ার্ড করেছে। কিন্তু এই মেসেজ আগের।
ফোনকারী: ওহ, আচ্ছা। তো ঐ যে সাথী আপনাকে জানাইলো ফোন করে যে, উনি ঐ সময় গিয়েছিল ইন্ডিয়া থেকে?
অপপ্রচারকারী: আব্দুল ওয়াদুদ। আমি তার নাম্বার পরে আপনাকে দিতে পারবো। আব্দুল ওয়াদুদের সাথে আবার তার পরিচিত আছে ইন্ডিয়ায় যার কাছে তাহকিক করা হয়েছে।
ফোনকারী: না আমি বলতেছি যে, আপনার তো একটা স্টেটমেন্ট আপনার তরফ থেকে হয়ে গিয়েছেই যদিও। তারপরেও আপনার ঐ স্টেটমেন্টের ব্যাপারে আপনার একটু চিন্তা করা উচিত মনে হয়। নাহলে তো মানুষ আসলে এখনো বিভ্রান্তির ভিতরে থাকবে, তাই না? আপনার তথ্যটা সঠিক না ভুল এই ব্যাপারে তো মানুষ তাহলে জানতে পারল না, তাই না? যেটা বলে ফেলেছেন সেটা উইড্র না করলে তো আপনাকে বিতর্কিত মনে করবে মানুষ।
অপপ্রচারকারী: হ্যা, এখন তথ্যটা মাওলানা আব্দুল ওয়াদুদ যতটুকু দিয়েছে, ঐ তথ্যটা, আমি তাহলে এক কাজ করি, মাওলনা আব্দুল ওয়াদুদের হাওয়ালা দিয়ে, ঐটা আমি আবার গ্রুপে দিয়ে দেই।
ফোনকারী: না মানে ব্যাপার হচ্ছে কি, আমি আপনাকে একটা জিনিস বলি। ব্যাপার হচ্ছে যে, হাদিস শরীফে তো আছে এরকম যে, যেকোনো শোনা কথাকে যাচাই ছাড়া বর্ণনা করা মিথ্যাবাদীর শামিল হয়।
অপপ্রচারকারী: জী জী।
ফোনকারী: তো আপনি যেহেতু ওয়াদুদ সাহেবের কাছ থেকে শুনেছেন, শোনা কথার উপরে আপনি এই কথা বলেছেন কিন্তু সেটা আসলে বাস্তবিকই আপনি জেনে গেছেন যে, এটা আসলে ভুল। আবার আপনি বলতেছেন যে, জর্ডানে যে সময় গিয়েছিলেন সাদ সাহেব, সেই সময়টাও, যে তথ্য দিয়েছিলেন, নাকি ইজরাইলে গিয়েছিলেন এরপরে। ওখান থেকে ফিরে আসার পরে ইন্ডিয়াতে এক সাথী বলতেছে, সে ফোনে আপনাকে জানিয়েছে। কিন্তু এই ফোনে জানানো, শোনা শোনা কথা সবকিছু। কিন্তু অরিজিনাল তাহকিক কিছু হল না, তাই না? ডকুমেন্টারি কোন কিছু হল না। এর দ্বারা তো সাধারন মানুষ বিভ্রান্ত হবে। কিন্তু আপনি তো একটা খৎরার ভিতরে পড়ে যাচ্ছেন মনে হয়।
এই ফোনালাপ থেকে আমার জানলাম যে, এই প্রচারকারী নিজে সরাসরি কোন মেসেজ পান নাই বরং আব্দুল ওয়াদুদ নামক একজন ব্যক্তি একটা মেসেজ পেয়েছেন এবং আব্দুল ওয়াদুদ নামক ব্যক্তি থেকে উক্ত প্রচারকারী এই মেসেজটা পেয়েছেন। আর পাওয়ার পরে তিনি এই অপপ্রচার করেছেন। এই অপপ্রচারকারী স্বীকার করেছেন যে, তিনি যখন এই প্রচারটি করেছেন তখন তিনি এটা তাহকিক তথা যাচাই-বাছাই করেন নাই বরং পরে যখন যাচাই করেছেন তখন বুঝতে পেরেছেন যে, এই তথ্যটি ছিল সম্পূর্ণ ভুল। এই তাহকিকবিহীন ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রচারকারীরা পুরা দুনিয়ার মানুষের কাছে মাওলানা সাদ সাহবেকে বেইজ্জত করলেন এবং মাওলানা সাদ সাহেবের নামে মিথ্যা অপবাদ দিলেন।
অথচ আমরা জানি যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাফহুম, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে যা কিছু শুনে উহা যাচাই না করে বর্ণনা করে।
এখন আমরা জেনে নেই যে, ২০১৮ সালের ১ ডিসেম্বর তারিখে মাওলানা সাদ সাহেব কোথায় ছিলেন। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারিখে মাওলানা সাদ সাহেব ইন্ডিয়ার বুলন্দশহরের ইজতেমায় ছিলেন, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়।
ভারতীয় পত্রিকা “United News of India” তে ২০১৮ সালের ১ ডিসেম্বরে “Tabligi Ijtema- Religious Convergence Commences in Bulandshahr” শিরোনামে প্রকাশিত সংবাদে লেখা আছে:
নিউজের লিংকঃ
“মাওলানা সাদ সাহেব শনিবার তথা ২০১৮ সালের ১ ডিসেম্বর তারিখে সকালে ইজতেমা শুরু করেন।”


এখান থেকে আমরা প্রমাণ পাই যে, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচারটি হচ্ছে স্পষ্ট মিথ্যা অপবাদ। শুধু তাই নয় এই প্রচারের উপর ভিত্তি করে মাওলানা সাদ সাহেব ও কাকরাইল মসজিদের আহলে শুরা ওয়াসিফ সাহেবকে ইহুদী অর্থাৎ কাফের বলা হয়েছে।
যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন
নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ


প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।





