তাহকিক ওজাহাতি জোর ফ্যাক্টচেক মিথ্যা

হাফেজ ও আলেম হওয়া নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ

মাওলানা সাদ সাহেবের নামে মিথ্যা প্রচার করা হয়েছে যে, মাওলানা সাদ সাহেব নাকি হাফেজ ও না আলেম ও না। প্রথমে আমরা এই মিথ্যা প্রচারটি শুনিঃ “সাদ ইন্ডিয়ার মানুষ। মৌলভী না, হাফেজ না।…

দাবি

হাফেজ ও আলেম হওয়া নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ

দলিল

মাওলানা সাদ সাহেবের নামে মিথ্যা প্রচার করা হয়েছে যে, মাওলানা সাদ সাহেব নাকি হাফেজ ও না আলেম ও না। প্রথমে আমরা এই মিথ্যা প্রচারটি শুনিঃ “সাদ ইন্ডিয়ার মানুষ। মৌলভী না, হাফেজ না।…

উৎস ও দলিল

৪ টি উৎস

সিদ্ধান্ত
মিথ্যা দাবিটি দলিল ও নির্ভরযোগ্য উৎসের বিপরীতে প্রমাণিত মিথ্যা।
দাবি → দলিল → উৎস → সিদ্ধান্ত আমাদের যাচাই পদ্ধতি
হাফেজ ও আলেম হওয়া নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ
সূচিপত্র ২ মিনিট পড়া

প্রকাশ ও যাচাই

মাওলানা সাদ সাহেবের নামে মিথ্যা প্রচার করা হয়েছে যে, মাওলানা সাদ সাহেব নাকি হাফেজ ও না আলেম ও না। প্রথমে আমরা এই মিথ্যা প্রচারটি শুনিঃ

“সাদ ইন্ডিয়ার মানুষ। মৌলভী না, হাফেজ না। আর উনি যে ওয়াজ করেছেন এটা ইসলামী ওয়াজ না। এই সাদের কথা মোতাবেক চলবেন না। উনি আলেম ও না, উনি হাফেজ ও না, কিচ্ছু না।”

এখন আমরা এই প্রচার তাহকিক জেনে নেইঃ

মাওলানা সাদ সাহেব হচ্ছেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাযিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। শৈশবে মদিনার মসজিদে নববী এর রিয়াজুল জান্নাতে তিনি হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি এর নিকট থেকে দ্বীনি এলেম শিক্ষা গ্রহণ করা শুরু করেন।

পরবর্তীতে তিনি কুরআনের হাফেজ হন এবং আলেম হন। তিনি ১৯৮৭ সালে দিল্লির নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। মাওলানা সাদ সাহেবের দ্বীনি শিক্ষা গ্রহণ করার দলিল জানতে এই লিংকে ক্লিক করুনঃ

লিংকঃ মাওলানা সাদ সাহেবের দ্বীনি শিক্ষা

মাওলানা সাদ সাহেব নিজামুদ্দিন মারকাজে বিগত অনেক বছর থেকেই রমজানের তারাবির নামাজ পড়ান। এখন আমরা মাওলানা সাদ সাহেবের তারাবির নামাজের কোরআন তেলাওয়াত এর কিছু অংশ শুনিঃ

মাওলানা সাদ সাহেব দীর্ঘদিন থেকেই দিল্লির কাশিফল উলুম মাদ্রাসায় বুখারী শরীফের তালিম দেন। এখন আমরা ourislam24.net থেকে এ কথার দলিল দেখে নেইঃ

“ভারতের তাবলিগ জামাতের মারকাজ নিজামুদ্দিনের মাদ্রাসার ছাত্রদের বুখারী শরীফের শেষ সবক পড়ালেন মাওলানা সাদ কান্ধলভী। এতে দাওরায়ে হাদিসের শিক্ষার্থীসহ এলাকার ধর্মপ্রাণ মানুষ এবং অনেক আলেম অংশ নেন।

তিনি ছাত্র-শিক্ষককে বাবা ছেলের মত আপন আপন সম্পর্কের মতো হওয়ার আহ্বানও জানান। অনুষ্ঠানে তিনি উপস্থিত সব ছাত্র ও আলেমকে হাদীসের সনদও দেন।”

যারা ourislam24.net এর এই খবরটি দেখতে চান তারা নিচের লিংকে ক্লিক করুন।

লিংকঃ বুখারি শরিফের শেষ সবক পড়ালেন মাওলানা সাদ

উপরোক্ত আলোচনায় এটা স্পষ্ট প্রমাণিত যে, মাওলানা সাদ সাহেব হচ্ছেন কুরআনের হাফেজ, যে কারণে তিনি দীর্ঘদিন থেকে নিজামুদ্দিন মারকাজে তারাবির নামাজ পড়ান। তেমনি ভাবে তিনি হচ্ছেন দাওরায়ে হাদিস সম্পন্ন করা একজন ভালো মাপের আলেম, যে কারণে তিনি বুখারী শরীফের তালিম দেন বা বুখারী শরীফের সবক পড়ান।

তাই “মাওলানা সাদ সাহেব হাফেজ ও না আলেম ও না” এটা বলা হচ্ছে মাওলানা সাদ সাহেবের নামে স্পষ্ট মিথ্যা অপবাদ।

যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুনঃ

নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ

সংশোধনী ইতিহাস

প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।

স্বচ্ছতা

খুঁজুন

↑↓ টাইপ করুন · ↑↓ দিয়ে চলুন · Enter দিয়ে খুলুন · Esc দিয়ে বন্ধ Pagefind · Tahqiq