তাহকিক ওজাহাতি জোর ফ্যাক্টচেক মিথ্যা

“মাওলানা সাদ সাহেবের অনুসরণ করা” নিয়ে মিথ্যা অপবাদ

বিসমিল্লাহির রাহমানির রহিম মাওলনা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দারুল উলুম দেওবন্দসহ পৃথিবীর সমস্ত বড় বড় আলেম সকলে নাকি সম্মিলিতভাবে ফতোয়া দিয়েছেন যে, সাদ…

দাবি

“মাওলানা সাদ সাহেবের অনুসরণ করা” নিয়ে মিথ্যা অপবাদ

দলিল

বিসমিল্লাহির রাহমানির রহিম মাওলনা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দারুল উলুম দেওবন্দসহ পৃথিবীর সমস্ত বড় বড় আলেম সকলে নাকি সম্মিলিতভাবে ফতোয়া দিয়েছেন যে, সাদ…

উৎস ও দলিল

৫ টি উৎস

সিদ্ধান্ত
মিথ্যা দাবিটি দলিল ও নির্ভরযোগ্য উৎসের বিপরীতে প্রমাণিত মিথ্যা।
দাবি → দলিল → উৎস → সিদ্ধান্ত আমাদের যাচাই পদ্ধতি
“মাওলানা সাদ সাহেবের অনুসরণ করা” নিয়ে মিথ্যা অপবাদ
সূচিপত্র ৯ মিনিট পড়া

প্রকাশ ও যাচাই

বিসমিল্লাহির রাহমানির রহিম

মাওলনা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দারুল উলুম দেওবন্দসহ পৃথিবীর সমস্ত বড় বড় আলেম সকলে নাকি সম্মিলিতভাবে ফতোয়া দিয়েছেন যে, সাদ সাহেবের অনুসরণ করা নাকি মুসলমানদের জন্য বৈধ না।

প্রথমে আমরা প্রচারটি শুনিঃ

“দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসছে, পাকিস্তান থেকে ফতোয়া আসছে, পৃথিবীর সবচেয়ে বড় যে সমস্ত আলেমরা আছে, সকলে সম্মিলিতভাবেই ফতোয়া দিছেন যে, সাদ সাহেবের অনুসরণ করা মুসলমানদের জন্য বৈধ না। তাবলীগের সাথীদের জন্য সাদ সাহেবের অনুসরণ করা, উনার নীতি অনুযায়ী চলা- এটা বৈধ হবে না।”

এখন আমরা এটার তাহকীক জেনে নেইঃ

প্রথমে আমরা ইন্ডিয়ার প্রসিদ্ধ মাদ্রাসা দারুল উলুম ওয়াকফ দেওবন্দ থেকে এটার তাহকিক জানব। তার আগে এ প্রসিদ্ধ মাদ্রাসা সম্বন্ধে জেনে নেইঃ

দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসাটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ইন্ডিয়ার সবচেয়ে বড় ও গ্রহণযোগ্য মাদ্রাসাগুলোর মধ্যে একটি। উক্ত মাদ্রাসাটি হাকীমুল ইসলাম মাওলানা ক্বারী মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেন। ক্বারী মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি হলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবী রহমতুল্লাহি আলাইহি এর নাতি।

ক্বারী মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়ও ৫০ বছরের অধিক সময় মুহতামিম ছিলেন। ক্বারী মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি এর নাতি মাওলানা মোঃ সুফিয়ান কাসেমী দামাত বারাকাতুহুম হচ্ছেন দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার বর্তমান মুহতামিম।

উক্ত মাদ্রাসার উপদেষ্টা পরিষদে ইন্ডিয়ার অনেক বড় বড় আলেম রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন হচ্ছেনঃ

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উপদেষ্টা পরিষদের লিংকঃ

https://dud.edu.in/index.php/en?id=118

১। মাওলানা সাইদুর রহমান আজমী– যিনি দারুল উলুম নদওয়াতুল উলামা, লাখনৌ মাদ্রাসার মুহতামিম। লাখনৌ এর উক্ত মাদ্রাসাটিও ইন্ডিয়ার বড় ও গ্রহণযোগ্য মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম।

২। মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী- যিনি ইন্ডিয়ার ইসলামিক ফিকহ একাডেমির জেনারেল সেক্রেটারি এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য।

৩। মাওলানা মোঃ সৈয়দ আহমেদ খিজির শাহ– যিনি মাওলানা আনোয়ার শাহ কাশ্মিরী রাহমাতুল্লাহি আলাইহি এর নাতি। তাছাড়া সৈয়দ আহমেদ খিজির শাহ হচ্ছেন দারুল উলুম ওয়াকফ দেওবন্দের একজন শাইখুল হাদিস।

৪। মুফতি ফুজাইলুর রহমান হিলাল ওসমানী– যিনি হচ্ছেন পাঞ্জাবের মুফতি-এ-আজাম এবং দারুল উলুম ওয়াকফ দেওবন্দের প্রধান মুফতি।

এরকম প্রায় ১৫ জন দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার উপদেষ্টা পরিষদে রয়েছেন।

এখন আমরা উক্ত মাদ্রাসার ওয়েব সাইটে প্রকাশিত ২ টি প্রশ্নের উত্তর থেকে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা বিষয়টি শুনিঃ

প্রথম প্রশ্নটি মোহাম্মদ আবদুল কাদের নামক একজন ব্যক্তি ২০১৮ সালের ২৩ জুলাই তারিখে করেছিলেন এবং প্রশ্নটির উত্তর দেয়া হয়েছিল ২০১৮ সালের আগস্টের ৪ তারিখে।

প্রশ্ন উত্তরের লিংকঃ

https://dud.edu.in/darulifta/?qa=1307/university-associated-instructions-leadership-permissible&show=1307#q1307

প্রশ্নটি ছিল:

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উত্তর:

বাংলা অনুবাদ:

প্রশ্নঃ

“আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে আছি। ইদানিং কিছু উলামারা মাওলানা সাদ সাহেবের বয়ান এর বিরুদ্ধে আপত্তি করেছেন। এখন আমি যদি ঐ সমস্ত কথায় বিশ্বাস না করি, কিন্তু দাওয়াত ও তাবলীগের আমলের ক্ষেত্রে মাওলানা সাদ সাহেবের নির্দেশ মেনে চলি এবং তাকে আমির মেনে দাওয়াতের কাজ করি এটা কি জায়েজ হবে?”

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উত্তর:

“আল্লাহর নামে শুরু করছি যিনি দয়াশীল ও পরম করুণাময়। আপনার প্রশ্নের উত্তর নিম্নরূপঃ

আমাদের পরামর্শ হচ্ছে- যিনি দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে অত্যন্ত অভিজ্ঞ এবং এটার করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানে এরকম একজনকে অনুসরণ করা উচিত। সুতরাং আপনি দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে যে ফায়দা বা লাভ আশা করছেন তা পেতে মাওলানা সাদ সাহেবের নির্দেশ ও হেদায়েত অনুসরণ করতে পারেন।”

বাকি আল্লাহ ভালো জানেন,

দারুল ইফতা,

দারুল উলুম ওয়াকফ দেওবন্দ। 

দ্বিতীয় প্রশ্নটি হাবিব শেখ নামক একজন ব্যক্তি ২০১৭ সালের ২৯ এপ্রিল মাসে করেছিলেন এবং প্রশ্নটির উত্তর দেয়া হয়েছিল ২০১৭ সালের মে মাসের ২১ তারিখে।

প্রশ্ন উত্তরের লিংকঃ

https://dud.edu.in/darulifta/?qa=880/ofameerulmoomineen-followers-kandhalwi-shouldfollow-moomineen&show=880#q880

প্রশ্ন:

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উত্তর:

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

“সমস্ত বিশ্বের আমিরুল মুমিনিন নির্ধারণ করার জন্য শরীয়তের নিয়ম-কানুনগুলো কি , কে এটার যোগ্য, কে এটার যোগ্য নয়? উদাহরণস্বরূপঃ মাওলানা সাদ কান্ধলভী এর অনুসারীরা বলেন যে তিনি সমস্ত মুসলিম বিশ্বের আমির। প্রত্যেককে তার নির্দেশ মেনে চলতে হবে কারণ তিনি এই যুগের আমিরুল মুমিনীন। অন্য কিছু উলামারা বলেন যে, তিনি স্বঘোষিত আমির। এটার ব্যাপারে শরীয়তের নিয়ম কানুন কি? কোরআন হাদিস ও সাহাবাগনের জীবনীর আলোকে বিস্তারিতভাবে জানতে চাই।”

দারুল উলুম ওয়াকফ দেওবন্দের উত্তর:

“আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়াশীল ও করুণাময়। আপনার প্রশ্নের উত্তর নিম্নরূপঃ

আমিরুল মুমিনিন হচ্ছেন মুসলিম রাষ্ট্রের একজন প্রাতিষ্ঠানিক শাসক। অধিকাংশ তাকে সমর্থন করেন এবং তিনি তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেন। লোকজন তার কাছে তাদের সমস্যা ও মতানৈক্য নিয়ে আসেন এবং তিনি সেগুলোর সমাধান করেন এবং ফায়সালা করেন।

যখন লোকজন মাওলানা সাদ সাহেবকে আমিরুল মুমিনিন হিসেবে উল্লেখ করেন, তখন তারা সম্ভবত তাবলীগ জামাতের আমীর বুঝান। আর যখন কিছু মানুষ কোন একজন নির্দিষ্ট মানুষকে তাবলীগের জন্য পছন্দ করে, তখন তিনি তাদের আমির হন- চাই সেই জামাতটি ছোট হোক বা বড় হোক, চাই সেটা এক জায়গায় হোক বা ভিন্ন ভিন্ন জায়গায় হোক। এটাই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবা রাযিআল্লাহু তা’আলা আনহুমগণদের জীবনী থেকে শিখেছি।”

বাকি আল্লাহ ভালো জানেন

দারুল ইফতা

দারুল উলুম ওয়াকফ দেওবন্দ।

উপরের দুটি প্রশ্নের উত্তর থেকে আমরা জানলাম যে, ভারতের বিখ্যাত দারুল উলুম ওয়াকফ দেওবন্দ মাদ্রাসার মতে- মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করা বৈধ অর্থাৎ জায়েজ এবং মাওলানা সাদ সাহেবের আমির হওয়াও বৈধ অর্থাৎ জায়েজ।

এখন আমরা এই ব্যাপারে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আব্দুল খালেক সাহেবের ফোন আলাপ শুনিঃ

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ  হ্যালো।

ফোনকারীঃ আসসালামু আলাইকুম।

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ ওয়ালাইকুমুস সালাম।

ফোনকারীঃ হযরত আব্দুল খালেক সাহেবের সাথে আমার কথা হচ্ছে?

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ জি জি।

ফোনকারীঃ হযরত ভালো আছেন?

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ জি, আপনাদের দোয়ায়।

ফোনকারীঃ জি হযরত, আমি মহারাষ্ট্র থেকে বলছি। মোঃ সাজিদ আমার নাম। আপনার সম্পর্কে ভুল ধারণা প্রচার করা হচ্ছে যে, আপনি শুরা অর্থাৎ আলমি শুরার পক্ষে আছেন।

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ কোথায় আমি শুরার পক্ষে?

ফোনকারীঃ এইজন্যই তো হযরত আমি আপনার নম্বর নিয়েছি। আমি বলেছি যে আমি নিজে হজরতের সাথে কথা বলি। তো মাওলানা সাদ সাহেব কি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহির হয়ে গিয়েছেন হযরত?

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ ওহ হো, মানে আমরা কারা তাকে বাহির করার?

ফোনকারীঃ না আসলে, আপনি তো দেওবন্দের ওয়াজাহাতনামায় স্পষ্ট লিখেছেন যে, আমরা তাবলীগের দুই দলের কোন পক্ষ থেকে পক্ষপাতী নই। আমাদের দুই দলের কোনটার সাথেই কোন সম্পর্কে নাই। এটার বেশিরভাগই আপনার বানানো। কিন্তু হযরত লোকেরা আপনার নাম চালিয়ে…আপনি তো মাশাল্লাহ তিরমিজি শরীফ পড়ান।

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ লোকেরা কি বলে, লোকজনের কথার কি ভরসা আছে ভাই?

ফোনকারীঃ আচ্ছা, যে নিজামউদ্দিন এর অধীনে কাজ করবে, তো সে কি দেওবন্দের মতবাদ থেকে বাহির হয়ে যাবে? শুধু এতটুকু বলে দিন, আমি ফোন রাখছি।

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ কে, কে বলে? ভাই, আপনি কাজ করতে থাকেন। কাজকে তো কেউ ভুল বলে নাই। কাজ তো সহিহ আছে। কাজ করেন আপনি। দুনিয়ার জিনিসকে ছেড়ে আপনি আপনার দ্বীনের কাজ করেন। লোকদেরকে ভালো কথা বলেন, খারাপ কাজ থেকে নিষেধ করেন।

ফোনকারীঃ জি, সেটাইতো লোকদেরকে আমরা যখন বলি- ভাই মাওলানা সাদ সাহেব সম্পর্কে আপনাদের এটা ভুল ধারণা, তখন লোকেরা বলে যে- ভাই তুমি দেওবন্দের বিরোধী।

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ ওহ হো, এসব কিছুই না। দেওবন্দের খেলাফ হওয়ার কি আছে?

ফোনকারীঃ আচ্ছা হযরত, দেওবন্দের যারা আমাদের আকাবির, আমাদের মাথার তাজ, আমাদের জন্য দুনিয়া আর আখিরাতের ভান্ডার, এইসব দেওবন্দের উলামাগণতো তাবলিগের আলমি শুরার পক্ষে নন, তাই না?

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ না

ফোনকারীঃ একটুও সমর্থন করেন না শুরা মতবাদের?

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ না না না।

ফোনকারীঃ আর কাউকে নিজামুদ্দিন যেতে নিষেধও করেন না?

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ নিষেধ করি না।

ফোনকারীঃ কেউ যদি মাওলানা সাদ সাহেবকে আমির মানে তাহলে দেওবন্দ থেকে বাহির হয় না?

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ না।

ফোনকারীঃ যে এমন বলে, তুমি মাওলানা সাদকে আমির মানো তাই তুমি দেওবন্দের মতবাদ থেকে বাহির হয়ে গিয়েছ, দেওবন্দ এর বিরোধিতায় দাঁড়িয়ে আছো- তার এটা বলা উলামায় দেওবন্দের আকাবিরদের মানহাজের (পথের) বিপরীত নয় কি?

মাওলানা আব্দুল খালেক সাহেবঃ অবশ্যই।

ফোনকারীঃ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, আর আল্লাহ আপনার ছায়া আমাদের মাথার ওপর শেষ পর্যন্ত রাখুক। জাযাকাল্লাহ।

এই ফোনালাপ থেকে আমরা জানলাম যে, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মতেঃ

১। মাওলানা সাদ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গিয়েছেন- এটা মিথ্যা।

২। যারা নিজামউদ্দিন মারকাজ এর অধীনে কাজ করবে, তারা দেওবন্দ মতবাদ থেকে বাহির হয়ে গিয়েছে- এটাও মিথ্যা।

৩। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আলমি শুরা মতবাদকে একটুও সমর্থন করে না।

৪। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কাউকে নিজামুদ্দিন যেতে নিষেধ করে না।

৫। যদি কেউ মওলানা সাদ সাহেবকে আমির মানে, তাহলে সে দেওবন্দ থেকে খারিজ হয়ে যায় বা সে দেওবন্দ বিরোধী- এটাও মিথ্যা।

এখন আমরা এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সাহেবের ফোন আলাপ শুনিঃ

ফোনকারীঃ আসসালামু আলাইকুম।

মুফতি আবুল কাসেম নোমানীঃ ওয়ালাইকুমুস সালাম, কে বলছেন?

ফোনকারীঃ আমি মহারাষ্ট্র থেকে মোহাম্মদ আলতাফ বলছি।

মুফতি আবুল কাসেম নোমানীঃ জী বলেন।

ফোনকারীঃ জী হযরত, এমন সমস্যা ছিল যে, আসলে এখন কিছু সময় ধরে অনেক বেশি মেসেজের মাধ্যমে আমাদের সাথে অনেক লোকদের সাথে কথা হচ্ছে। তো এই কথা আসছে, মাওলানা সাদ সাহেবের সম্পর্ক লোকেরা বলছে যে, দারুল উলুম দেওবন্দ তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাওয়ার ফতোয়া দিয়েছে।

মুফতি আবুল কাসেম নোমানীঃ এমনটা কোথাও নাই, কোথাও নাই। আমাদের পক্ষ থেকে যে লেখা আছে, সেটা দেওবন্দিয়াতের উপর বিদ্যমান আছে। দারুল উলুম দেওবন্দের নেট আপনি খুলুন। একটা লেখা জারি করা হয়েছিল প্রথমে। ওটা ছাড়া দারুল উলুম দেওবন্দ এর পক্ষ থেকে অন্য কোনো লেখা জারি করা হয় নাই। আর এটা এক দেড় মাস আগে। সেটা পড়ে নিন। পুরো লেখার মধ্যে কোথাও এই কথা নাই যে, ওনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যা, কিছু কথা ছিল যেটার উপর কিছু আপত্তি করা হয়েছিল। কিন্তু এটা নয় যে, ওনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ ঘোষণা দেওয়া হয়েছে।

দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেবের বক্তব্য থেকেও আমরা জানলাম যে, মাওলানা সাদ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গিয়েছেন- এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। 

উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে অর্থাৎ “দারুল উলুম দেওবন্দসহ পৃথিবীর সমস্ত বড় বড় আলেম সকলে সম্মিলিতভাবে ফতোয়া দিয়েছেন যে, সাদ সাহেবের অনুসরণ করা মুসলমানদের জন্য বৈধ না”- উক্ত প্রচারটি সম্পূর্ণ মিথ্যা এবং মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ।

যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন

নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ

ট্যাগ ameeramirbanglabengalidawatgomrahgomrahigumrahgumrahikakrailmaolana saadmaulana saadojahationusoronozahatitableegtableeghtabligtablightahkikwajahatwajahatiwajahati jorwazahatwazahatiwazahati jorঅজাহাতিঅনুসরণঅনুসরনঅপবাদঅযাহাতীআমিরআমীরওজাহাতিওজাহাতীওযাহাতিওযাহাতীওয়াজাহাতওয়াজাহাতিওয়াজাহাতি জোরওয়াজাহাতি জোড়ওয়াজাহাতীওয়াজাহাতী জোরওয়াজাহাতী জোড়কাকরাইলগুমরাহগুমরাহিগোমরাহগোমরাহিগোমরাহীতাবলীগ তাবলিগতাহকিকদাওয়াতবাংলামাউলানা সাদমাওলানা সাদমাওলানা সাদ সাহেবমাওলানা সাদ সাহেবের অনুসরণ করা নিয়ে মিথ্যা অপবাদমিথ্যা অপবাদ
সংশোধনী ইতিহাস

প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।

স্বচ্ছতা

খুঁজুন

↑↓ টাইপ করুন · ↑↓ দিয়ে চলুন · Enter দিয়ে খুলুন · Esc দিয়ে বন্ধ Pagefind · Tahqiq