তাহকিক ওজাহাতি জোর ফ্যাক্টচেক মিথ্যা

মাওলানা সাদ সাহেবের ব্যাপারে মাওলানা আরশাদ মাদানীর নামে মিথ্যা অপবাদ

বিসমিল্লাহির রাহমানির রহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দেওবন্দের উলামা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব বাংলাদেশে সফরে এসে নাকি বলেছেন যে, মাওলানা সাদ…

দাবি

মাওলানা সাদ সাহেবের ব্যাপারে মাওলানা আরশাদ মাদানীর নামে মিথ্যা অপবাদ

দলিল

বিসমিল্লাহির রাহমানির রহিম মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দেওবন্দের উলামা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব বাংলাদেশে সফরে এসে নাকি বলেছেন যে, মাওলানা সাদ…

উৎস ও দলিল

২ টি উৎস

সিদ্ধান্ত
মিথ্যা দাবিটি দলিল ও নির্ভরযোগ্য উৎসের বিপরীতে প্রমাণিত মিথ্যা।
দাবি → দলিল → উৎস → সিদ্ধান্ত আমাদের যাচাই পদ্ধতি
মাওলানা সাদ সাহেবের ব্যাপারে মাওলানা আরশাদ মাদানীর নামে মিথ্যা অপবাদ
সূচিপত্র ৪ মিনিট পড়া

প্রকাশ ও যাচাই

বিসমিল্লাহির রাহমানির রহিম

মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে যে, দেওবন্দের উলামা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব বাংলাদেশে সফরে এসে নাকি বলেছেন যে, মাওলানা সাদ সাহেব আলেম নন বরং তিনি একজন জাহেল বা মূর্খ। প্রথমে আমরা প্রচারটি শুনে নেইঃ

“আলহামদুলিল্লাহ সব কথাই হয়েছে। আমি একটা ঘটনা সংক্ষেপে বয়ান করবো। হযরত মাওলানা আরশাদ মাদানী মাঃ জিঃ আঃ বাংলাদেশে সফরে এসেছেন। ওনার সাথে আমার সাক্ষাত হয়েছিল। সাক্ষাতে উনি একটা কথা বলেছেন যে- আমি বাংলাদেশে আসার আগে বস্তি নিজামুদ্দিনে গিয়েছি এবং মাওলানা সাদ সাহেবের সাথে আলোচনা হয়েছে প্রায় পৌনে এক ঘন্টা। এই পৌনে এক ঘন্টা উনি একাই বয়ান করেছেন, আমি শুধু শুনেছি উনার বক্তব্য। উনার বক্তব্যের শেষে আমি একটা প্রশ্ন করেছি যে, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। এখানে নিজামুদ্দিনের যে আকাবিররা এসে পড়েছেন, এরা আপনাকে ছেড়ে কেন চলে গেলেন। আপনি এটার উত্তর দিন। মাওলানা সালমান সাহেব, ওনার শ্বশুর, বসা ছিল। সাদ সাহেব কোন উত্তর দেন নাই। এরপরে হযরত মাওলানা আরশাদ মাদানী মাঃ জিঃ আঃ তিনি আমাকে নিজে এই মন্তব্যটি করেছেন- সেটা হলো-এই মানুষটা জাহেল। সে আলেম নয়। এই মানুষটা জাহেল। এই কথা সৈয়দ আরশাদ মাদানী মাঃ জিঃ আঃ বলে গেছেন।”

এই প্রচার থেকে আমরা শুনলাম যে, মাওলানা আরশাদ মাদানী সাহেব মাওলানা সাদ সাহেবকে জাহেল বা মূর্খ বলেছেন। এখন আমরা এটার তাহকীক করার জন্য মাওলানা আরশাদ মাদানী সাহেবের ফোন আলাপ শুনিঃ

মাওলানা আরশাদ মাদানীঃ বলেন, কি জানতে চান?

ফোনকারিঃ জ্বি, বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে না মাওলানা।

মাওলানা আরশাদ মাদানীঃ ভাই, আমি জানিনা ওখানে কি সমস্যা হচ্ছে।

ফোনকারিঃ তারা আপনার নাম নিয়ে বলছে।

মাওলানা আরশাদ মাদানীঃ যে বলছে সে সেটার যিম্মাদার হবে কারো নামে কিছু বলার। এটার সাথে আমার কি সম্পর্ক?

ফোনকারিঃ ওখানে একজন অনেক বড় আলেম আছে।

মাওলানা আরশাদ মাদানীঃ আমার ভাই, আলিম নাকি জাহেল, এটার সাথে আমার কি লেনদেন? আমি হিন্দুস্তানে থাকি। বাংলাদেশে কেউ যদি আমার নামে বলতে থাকে তো বলতে থাকুক। এটার সাথে আমার কী সম্পর্ক?

ফোনকারিঃ না বলছিল যে, আপনি বাংলাদেশে এসেছিলেন আর আপনি বলেছিলেন যে, মাওলানা সাদ অহংকারী ও লোভী।

মাওলানা আরশাদ মাদানীঃ এটা যে বলছে কাল কেয়ামতের দিন সে তার কথার হিসাব দিবে। আমার উপর এর কোন জিম্মাদারী নাই। যদি আমি এটা বলে থাকি তাহলে আল্লাহ আমাকে ধরবেন। আর যদি না বলে থাকি, আর নিশ্চিতভাবেই বলি নাই, তাহলে আল্লাহ তাকে ধরবেন। আমার সাথে এটার কি সম্পর্ক? আসসালামু আলাইকুম।

এখন আমরা এই ব্যাপারে মাওলানা আরশাদ মাদানী সাহেবের আরো একটি ফোনালাপ শুনিঃ

মাওলানা আরশাদ মাদানীঃ বলেন

ফোনকারিঃ এটা বলার ছিল যে, মাওলানা নূর হোসাইন কাসেমী সাহেব দামাত বারাকাতাহুম…

মাওলানা আরশাদ মাদানীঃ ইনি কে?

ফোনকারিঃ বাংলাদেশের উলামাদের মধ্যে।

মাওলানা আরশাদ মাদানীঃ ভাই, আমি তো উনাকে চিনি না।

ফোনকারিঃ তিনি একটা কথা আপনার থেকে জিজ্ঞাসা করেছিলেন, সেটা তিনি উলামায়ে কেরামদের মজলিসে বয়ানে ঐ কথা বলেছিলেন, যেটা হোয়াটসঅ্যাপে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে যে, আরশাদ মাদানী সাহেব বাংলাদেশের মধ্যে এসেছিলেন আর তিনি আমাদের কাছে বলেছেন যে, মাওলানা সাদ অহংকারী, জেদি মনোভাবের ও পথভ্রষ্ট।

মাওলানা আরশাদ মাদানীঃ এগুলো সব মিথ্যা কথা। আমি জানিনা কে এগুলো বলেছে, আল্লাহ জানে এটা। হোয়াটসঅ্যাপের উপর কখনো ভরসা করা উচিত না। এতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খবর আসতেই থাকে। এই ব্যাপারে আমি যা বুঝি সেটা হলো, যে বলছে সেটা তার নিজের জিম্মাদারি। আমি কখনো এ রকম কথা বলি না।

ফোনকারিঃ ঠিক আছে, ঠিক আছে। হযরত কোন অসন্তুষ্টির জন্য নয়, আমি মহব্বতের জন্য আপনাকে ফোন করে জিজ্ঞাসা করেছি। এখন এই ব্যাপারে এক জিনিস যদি করতেন যে, যদি আপনার কাছে সহিহ মনে হয়, তাহলে স্পষ্ট করে আপনি কিছু কথা বলে দিতেন যে, এই বক্তব্যের সাথে আমার কোন সম্পর্কই নাই।

মাওলানা আরশাদ মাদানীঃ এটাতো প্রতিদিনের কথা। যে কোন জিনিস গণমাধ্যমে এসে পড়ে। আমি কতক্ষণ পর্যন্ত ওগুলোর জন্য তর্ক করতে থাকবো। এজন্য আমি যা বলছি সেটা নিজের জিম্মাদারিতে বলছি যে, আমার এগুলোর সাথে কোন সম্পর্ক নাই। আমি আপনাকে এই কথা বলছি, আমার কাছে আরো একটা ফোনও এসেছিল। আমি বলেছি যে, ভাই যে এটা বলছে সে তার নিজের জিম্মাদারিতে বলছে। কিন্তু তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। এটার সাথে আমার কোন সম্পর্ক নাই।

উপরের দুইটি ফোন আলাপ থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে, মাওলানা আরশাদ মাদানী সাহেব সাদ সাহেবের ব্যাপারে এরকম কোন মন্তব্য করেন নাই। এজন্যই তিনি স্পষ্ট করে বলেছেন, আমি কখনো এরকম কথা বলি না। শুধু তাই নয় বরং তিনি এই অপপ্রচারকারীকে চিনতেও অস্বীকৃতি জানিয়েছেন।

এখান থেকে প্রমাণ হয় যে, সাদ সাহেবের বিরুদ্ধে এই অপপ্রচারটি শুধু খিয়ানতই নয় বরং মিথ্যা অপবাদ।

যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন

নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ

ট্যাগ ameeramirbanglabengalidawatgomrahgomrahigumrahgumrahikakrailmaolana saadmaulana saadojahatiozahatitableegtableeghtabligtablightahkikwajahatwajahatiwajahati jorwazahatwazahatiwazahati jorঅজাহাতিঅযাহাতীআমিরআমীরআরশাদআরশাদ মাদানীআরসাদআরসাদ মাদানিআলেম নয়ওজাহাতিওজাহাতীওযাহাতিওযাহাতীওয়াজাহাতওয়াজাহাতিওয়াজাহাতি জোরওয়াজাহাতি জোড়ওয়াজাহাতীওয়াজাহাতী জোরওয়াজাহাতী জোড়কাকরাইলকাসেমিকাসেমীগুমরাহগুমরাহিগোমরাহগোমরাহিগোমরাহীজাহেলতাবলীগ তাবলিগতাহকিকদাওয়াতদেওবন্দনুর হোসেনবাংলামাউলানা সাদমাওলানামাওলানা নুর হোসেন কাসেমীমাওলানা সাদমাদানিমাদানীমূর্খসাদ জাহেল
সংশোধনী ইতিহাস

প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।

স্বচ্ছতা

খুঁজুন

↑↓ টাইপ করুন · ↑↓ দিয়ে চলুন · Enter দিয়ে খুলুন · Esc দিয়ে বন্ধ Pagefind · Tahqiq